Logo
Logo
×

সারাদেশ

যুগান্তর স্বজন সমাবেশ গাছা থানা শাখার সভাপতি প্রদীপ, সম্পাদক রুবেল

Icon

গাছা (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

যুগান্তর স্বজন সমাবেশ গাছা থানা শাখার সভাপতি প্রদীপ, সম্পাদক রুবেল
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

‘সুন্দর ও সৃজনের সঙ্গে স্বজন’ স্লোগানকে সামনে রেখে পাঠক প্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার লেখক, পাঠক, শুভানুধ্যায়ীদের সংগঠন স্বজন সমাবেশের গাজীপুর মহানগরের গাছা থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে বুধবার দুপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা শেষে যুগান্তর স্বজন সমাবেশের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ। তার সভাপতিত্বে সমাজসেবক মাজহারুল ইসলাম রুবেলের পরিচলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি এমআর নাসির, টঙ্গী স্বজনের সভাপতি অলিদুর রহমান অলি।

কমিটির সভাপতি হিসেবে প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, মো. আমির হোসেন, মো. জাকির হোসেন; সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন; সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম; সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম; কোষাধ্যক্ষ মো. ইয়াকুব হাসান; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সখিনা আক্তার; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসান; দপ্তর সম্পাদক মো. শাহ হাসন, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া ভূঁইয়া; নির্বাহী সদস্য- আব্দুল্লাহ আল মামুন, সঞ্জয় কুমার সরকার, সাখাওয়াত হোসেন, বাপ্পি রায়, মোতাসিম বিল্লাহ, মো. কামাল হোসেন, মো. জামাল উদ্দিন ও  আলী হোসেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম