Logo
Logo
×

স্বজন সমাবেশ

পাবনায় ভাষা শহিদদের স্মৃতিতে স্বজন সমাবেশের শ্রদ্ধা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম

পাবনায় ভাষা শহিদদের স্মৃতিতে স্বজন সমাবেশের শ্রদ্ধা

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যুগান্তর স্বজন সমাবেশের পাবনা শাখা। শুক্রবার সকালে প্রেস ক্লাব, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন অফিস ও সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি ও স্বজন উপদেষ্টা আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক ভাষ্কর চৌধুরী, সহসভাপতি মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক আদ্যনাথ ঘোষ, অ্যাডভোকেট ফজলুল করিম বাচ্চু, আলমগীর হৃদয়, আয়ুব আলী, আয়ুষ্কর ঘোষ প্রমুখ।

পাবনা স্বজন সমাবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম