সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে পরীক্ষার্থী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মাঈন উদ্দিন মণ্ডল নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার ঢাকা-ঈশ্বরদী রেলপথের শহীদ এম. মনসুর আলী স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঈন কামারখন্দের নান্দিনা মধুগ্রামের আবদুল হান্নান মণ্ডলের ছেলে ও নান্দিনা মধু উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। মাঈন উদ্দিন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন পার হচ্ছিল। এ সময় নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়।
