টোকিওর ব্যস্ততম সড়কে ডাকাতি, ২৭ লাখ ডলার লুট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাপানের রাজধানী টোকিওর কেন্দ্রস্থলের একটি ব্যস্ততম সড়কে বিরল ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে শহরের উএনো স্টেশনের কাছাকাছি এলাকায় তিনজনের একটি ডাকাতদল ২৭ লাখ ডলারসহ (৩৫ কোটি টাকা) একটি স্যুটকেস ছিনিয়ে নিয়েছে। খবর এএফপির।
শুক্রবার পুলিশ ও গণমাধ্যম জানায়, চীন ও জাপানের পাঁচ নাগরিক প্রায় ৪২ কোটি ইয়েন (২৭ লাখ ডলার) ভর্তি একটি স্যুটকেস একটি গাড়িতে তোলার চেষ্টা করছিলেন। এমন সময় ডাকাতরা মরিচ স্প্রে ব্যবহার করে স্যুটকেসটি ছিনিয়ে নেয়।
ফুজি টেলিভিশনের খবরে বলা হয়, ভুক্তভোগীরা তদন্তকারীদের জানিয়েছেন-ওই অর্থ মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার কথা ছিল। উএনো স্টেশন পর্যটকদের কাছে জায়গাটি বেশ পরিচিত।
