Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ভিয়েতনামে চলন্ত বাসে আগুন, ৭ যাত্রী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:২৯ এএম

ভিয়েতনামে চলন্ত বাসে আগুন, ৭ যাত্রী নিহত

মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে চলন্ত একটি বাসে আগুন লেগে অন্তত সাত যাত্রী নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।  মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের অধীনস্থ জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ আসনের বাসটি লাম ডং প্রদেশ থেকে বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির দিকে যাচ্ছিল।  পথে হঠাৎ বাসটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।

আরও পড়ুন
সিকিমে টানেল ধসে নিহত ৮

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .