আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু হয়েছে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৫:২৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের ইসলামি শরিয়াভিত্তিক পরিচালিত বাণিজ্যিক ব্যাংকটির আইসিটি বিভাগ অ্যাপ্লিকেশন সার্ভিস ম্যানেজমেন্ট ডেভঅপস ইঞ্জিনিয়ার (এসইও-পিও) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
রোববার (২৪ আগস্ট) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৪ আগস্ট ২০২৫
পদ ও লোকবল: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৪ আগস্ট ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.aibl.com.bd
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
পদের নাম: অ্যাপ্লিকেশন সার্ভিস ম্যানেজমেন্ট ডেভঅপস ইঞ্জিনিয়ার (এসইও-পিও)
বিভাগ: আইসিটি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সিআই/সিডি পাইপলাইন স্থাপন এবং পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা: ৪ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৫
