Logo
Logo
×

লাইফ স্টাইল

ম্যাট নাকি গ্লসি—কোন লিপস্টিক আপনার উপযুক্ত? জেনে নিন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

ম্যাট নাকি গ্লসি—কোন লিপস্টিক আপনার উপযুক্ত?  জেনে নিন

ছবি: সংগৃহীত

আকর্ষণীয় ঠোঁট পেতে হলে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো— লিপ কেয়ার। প্রেমিকের হৃদয়ে ঝড় তুলতে লিপস্টিক মাস্ট। সপ্তাহে অন্তত দুদিন চিনি ও মধু দিয়ে হালকা স্ক্রাব করলে ঠোঁটের মৃত চামড়া উঠে যায়। রাতে ঘুমানোর আগে ঠোঁটের সাজ না হলে অসম্পূর্ণ থেকে যায় আপনার লুক। কিন্তু প্রশ্ন হলো, ম্যাট নাকি গ্লসি—কোন লিপস্টিক আপনার জন্য উপযুক্ত? জেনে নিন কীভাবে পাবেন আকর্ষণীয় ও সুন্দর ঠোঁট?

শুধু লিপস্টিক আর মেকআপ নয়, আপনার ব্যক্তিত্বেরও একটা বড় অংশ। সঠিক লিপস্টিক বেছে নিলে মুখের সৌন্দর্য যেমন বাড়ে, ঠিক তেমনই আত্মবিশ্বাসও কয়েকগুণ বেড়ে যায়। প্রথমে বুঝে নিন ম্যাট লিপস্টিক কাদের জন্য উপযুক্ত। 

ম্যাট লিপস্টিক সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং সহজে ছড়িয়ে যায় না। পরিপাটি ও স্মার্ট লুক এনে দেয় ম্যাট লিপস্টিক। অফিস, পার্টি কিংবা ইভেন্টের জন্য ম্যাট লিপস্টিক আদর্শ। যাদের ঠোঁট স্বাভাবিকভাবেই ভরাট এবং ফাইন লাইন কম, তাদের ওপর ম্যাট লিপস্টিক দারুণ মানায়। তবে ঠোঁট যদি খুব শুকনো হয়, তাহলে সরাসরি ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট ফাটা ও নিষ্প্রাণ দেখাতে পারে। তাই ম্যাট ব্যবহারের আগে লিপ বাম বা লিপ মাস্ক অবশ্যই লাগান।

অন্যদিকে গ্লসি লিপস্টিক কিংবা লিপ গ্লসে ঠোঁটকে দেখায় আরও ভরাট, নরম ও সতেজ। যাদের ঠোঁট তুলনামূলক পাতলা, তাদের জন্য গ্লসি লিপস্টিক খুব ভালো অপশন হতে পারে। ক্যাজুয়াল আউটিং, ডেট বা দিনের বেলায় হালকা মেকআপের সঙ্গে গ্লসি লিপস্টিক দারুণ মানায়। তবে গ্লসি লিপস্টিক সাধারণত বেশি সময় থাকে না। চুল বা মাস্কে লেগে যাওয়ার ঝামেলা থাকে—এটা মাথায় রাখা উচিত। 

সুতরাং আকর্ষণীয় ঠোঁট পেতে হলে চিনি ও মধু দিয়ে হালকা স্ক্রাব করলে ঠোঁটের মৃত চামড়া উঠে যাবে। তাই রাতে ঘুমানোর আগে ঘন লিপ বাম কিংবা ঘি লাগালে ঠোঁট নরম থাকে। আর পানি কম খেলে ঠোঁট দ্রুত শুকিয়ে যায়, তাই পর্যাপ্ত পানি পান করাও ভীষণ জরুরি। 

আর লিপস্টিক লাগানোর সময় একটি ছোট ট্রিক আপনার লুক বদলে দিতে পারে। প্রথমে লিপ লাইনার দিয়ে ঠোঁটের আকার ঠিক করুন, এতে লিপস্টিক ছড়াবে না এবং ঠোঁট আরও সুন্দর দেখাবে। আর ম্যাট লিপস্টিক লাগানোর পর হালকা ব্লট করে আবার একটি কোট দিলে রঙ আরও গাঢ় ও টেকসই হবে। গ্লসি লুক চাইলে ঠোঁটের মাঝখানে একটু লিপ গ্লস লাগান—এতে ঠোঁট স্বাভাবিকভাবেই ভরাট দেখা যাবে। মনে রাখবেন, ম্যাট বা গ্লসি—দুটোর মধ্যেই সঠিক বা ভুল কিছু নেই। আপনার ঠোঁটের ধরন আর অনুষ্ঠানের সঙ্গে মানানসই লিপস্টিকই আপনার জন্য সবচেয়ে উপযুক্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম