Logo
Logo
×

লাইফ স্টাইল

শীতে রুক্ষ চুলের শুষ্কতা দূর করুন ঘরোয়া উপাদানেই

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

শীতে রুক্ষ চুলের শুষ্কতা দূর করুন ঘরোয়া উপাদানেই

ফাইল ছবি

শীতের শুষ্ক বাতাসে ত্বকের পাশাপাশি আর্দ্রতা হারায় চুল। আর ধুলাবালির দাপট তো রয়েছেই। এই দুইয়ের আধিপত্যে চুল হয়ে ওঠে রুক্ষ-শুষ্ক। এমন পরিস্থিতিতে আপনার চুলে জট পড়ে। চিরুনি দিলেই মুঠো মুঠো চুল উঠে আসে চুল। এ সময় চুল পড়া কমাতে প্রয়োজন শুষ্কতা দূর করা। এ ক্ষেত্রে একগাদা টাকা খরচ করে বাজার থেকে ক্রিম কেনার প্রয়োজন নেই। সে জন্য ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপাদান দিয়েই বাড়িতে তৈরি করে নিতে পারেন স্মুদনিং ক্রিম। 

 আর এ ক্ষেত্রে মধু বেশ কার্যকরী। সে জন্য চুলের রুক্ষতা -শুষ্কতা দূর করতে ব্যবহার করতে পারেন মধু। আপনার হারানো আর্দ্রতা ফিরিয়ে এনে চুলের ময়েশ্চারাইজ করতে উপকারী এ প্রাকৃতিক উপাদান। এক কাপ কাঁচা দুধের সঙ্গে অর্ধেক কাপ মধু মিশিয়ে ফেটিয়ে নিয়ে ক্রিম বানিয়ে ফেলুন। এবার ভালো করে চুলে মেখে ৪০ মিনিট সময় নিন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে চুল হয়ে উঠবে মোলায়েম, মসৃণ ও সুন্দর।

আবার নারিকেলের দুধ দিয়েও বানাতে পারেন ময়েশ্চারাইজ উপকারী ক্রিম। সে জন্য চুলের স্বাস্থ্য ফেরাতে ও মজবুত রাখতে ব্যবহার করতে পারেন ভিটামিনসমৃদ্ধ নারকেলের দুধ। এই দুধ চুলের আর্দ্রতা ফিরিয়ে আনতেও উপকারী। সে জন্য একটি পাত্রে ১ কাপ নারিকেলের দুধ ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ফ্রিজে রাখুন। ব্যবহারের আগে ভালো করে একবার মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। এরপর ৩০ মিনিট সময় নিন। পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

এ ছাড়া রেশমের মতো চুল পেতে চাইলে অনেকেই ডিমে ব্যবহার করতে পারেন। রুক্ষতা দূর করতে ডিমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে হেয়ার ক্রিম বানিয়ে ফেলুন। এ জন্য দুটি ডিম ভালো করে ফেটিয়ে তাতে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এরপর ২০ মিনিটে রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের আর্দ্রতা ফিরবে এবং উজ্জ্বল ও সুন্দর হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম