Logo
Logo
×

লাইফ স্টাইল

ত্বক তৈলাক্ত হোক কিংবা স্পর্শকাতর— মুখের জেল্লা ফেরাবে যে উপাদান

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

ত্বক তৈলাক্ত হোক কিংবা স্পর্শকাতর— মুখের জেল্লা ফেরাবে যে উপাদান

ছবি: সংগৃহীত

আজকাল প্রাকৃতিক উপাদানের কদর অনেক বেশি। তবে যে কোনো উপাদানই মুখে ব্যবহার করা যায় না। কারণ এতে হিতে বিপরীত হতে পারে। ত্বক থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করতে এবং ত্বকের জেল্লা ফেরাতে হলে চালের গুঁড়ো ব্যবহার করুন। কারণ রূপচর্চায় রাইস ওয়াটার ব্যবহারের চল রয়েছে। তবে ত্বক থেকে দাগছোপ, ময়লা ও মৃত কোষ পরিষ্কার করতে চালের গুঁড়োই কার্যকর ভূমিকা রাখতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, চালের গুঁড়ো ব্যবহার করলে ত্বকে কোন কোন উপকার পাওয়া যায়—

১. চালের গুঁড়ো ব্রণপ্রবণ ত্বকেও ব্যবহার করা যায়। এটি ত্বকে জমে থাকা তেল-ময়লা পরিষ্কার করে দেয়। এর পাশাপাশি অতিরিক্ত তেল নিঃসরণ কমিয়ে দেয়। এর জেরে ব্রণ হওয়ার প্রবণতা কমে যায়। 

২. সেনসিটিভ ত্বকের জন্যও উপকারী চালের গুঁড়ো। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমিয়ে দেয়। কিন্তু স্পর্শকাতর ত্বকে চালের গুঁড়ো ব্যবহার একটু সচেতন হতে হবে। কারণ বেশি ঘষাঘষি করা চলবে না। 

৩. চালের গুঁড়োর মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন 'ই' পাওয়া যায়। এগুলো ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে থাকে। আর চালের গুঁড়ো বলিরেখা, সূক্ষ্মরেখা ও দাগছোপ কমিয়ে দেয়। 

ত্বকের যত্নে চালের গুঁড়োর ব্যবহার

এক্সফোলিয়েশন: ২ চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এরপর এটি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট ধরে রাখুন। তারপর হালকা হাতে ২ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। 

সেনসিটিভি ত্বক: ১ চামচ টকদইয়ের সঙ্গে ২ চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন। এরপর এটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট ধরে রাখুন। প্যাকটি ত্বকে ঘষবেন না। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। 

তৈলাক্ত ত্বক: ২ চামচ চালের গুঁড়োর সঙ্গে ২ চামচ মুলতানি মাটি ও গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন। এতে ব্রণের সমস্যাও কমাবে।

শুষ্ক ত্বক: ১ চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু এবং ১/৪ চামচ পাকা কলার পেস্ট মিশিয়ে ত্বকে মাখুন। ১০ মিনিট পর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম