ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোকবার্তা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।
গতকাল (২ অক্টোবর) রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আহমদ রফিক।
আহমদ রফিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘আহমদ রফিক ছিলেন মহান ভাষা আন্দোলনের একজন বীর সেনানী। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ও সাহিত্য-সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ব্যক্তিজীবনে তিনি একজন চিকিৎসক ছিলেন। তিনি সাহিত্য-সংস্কৃতি বিকাশসহ নানা সেক্টরে অসামান্য অবদান রেখেছেন। আহমদ রফিকের কর্মময় জীবন দেশের মানুষকে সব সময় প্রেরণা জুগিয়ে যাবে।’
বিএনপি মহাসচিব বলেন, আমি আহমদ রফিকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
