Logo
Logo
×

বিএনপি

আওয়ামী লীগ ভারতীয় দল, হাসিনার স্থান দিল্লিতে: সালাহউদ্দিন

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

আওয়ামী লীগ ভারতীয় দল, হাসিনার স্থান দিল্লিতে: সালাহউদ্দিন

বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমদ। ছবি: যুগান্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছেন তার নিজের স্থান দিল্লিতে। আওয়ামী লীগ ভারতীয় দল, এরা ভারতীয় সেবাদাস সরকার ছিল। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি। 

সালাহউদ্দিন বলেন, শেখ মুজিব ও তার মেয়ে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে এবং এ দেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা দুজনেই একদলীয় ও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। 

তিনি বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এ দেশের মানুষের গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়ে আলেম সমাজের ওপর নির্যাতন এবং আলেমদের হত্যা করেছে। এরা মূলত ইসলামবিদ্বেষী সরকার ছিল। 

সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরীহ মাদ্রাসাছাত্রদের হত্যা করেছিল। এভাবেই আওয়ামী লীগ এ দেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল। ফল স্বরূপ এ দেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। 

পহরচাঁদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার,  উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান ডয়চে ভেলেকে তারেক রহমান ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয় রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫৬১ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা