ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ধানের শীষের প্রার্থী বিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে গণঅধিকার পরিষদের প্রার্থী রেদোয়ান উল্যাহ খান কমলনগরস্থ নিজানের বাসভবনে গিয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
এ সময় গণঅধিকার পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপি প্রার্থী ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও শহীদদের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচন উপহার দিতে হবে। তিনি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতের এআর হাফিজ উল্যাহ, জেএসডির তানিয়া রব ও ইসলামি আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর প্রতি একই আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, রামগতি থানা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ প্রমুখ নেতারা।
এর আগে ১ ফেব্রুয়ারি ধানের শীষকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ মার্কা)।
