Logo
Logo
×

বিএনপি

সপ্তমবারের মতো সংসদ সদস্য হওয়ার পথে মেজর হাফিজ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

সপ্তমবারের মতো সংসদ সদস্য হওয়ার পথে মেজর হাফিজ

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১১৯ কেন্দ্রের মধ্যে ১১০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

কেন্দ্র থেকে দলীয় এজেন্টদের প্রাপ্ত সূত্রে বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (ধানের শীষ) নিয়ে ১১০ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুহা. নিজামুল হক নাঈম (ফুলকপি) পেয়েছেন ৪৯ হাজার ৩২৩ ভোট।

লালমোহন উপজেলার মোট ৮৩ কেন্দ্রের মধ্যে ৭৪ কেন্দ্রে বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পেয়েছেন ৯০ হাজার ৯০৯ ভোট।  ১১ দলীয় জোটের মুহা. নিজামুল হক নাঈম পেয়েছেন ৩৪ হাজার ৭৪১ ভোট। 

তজুমদ্দিন উপজেলার ৩৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে ধানের শীষ পেয়েছেন ৪৮ হাজার ৫০৫ ভোট। ফুলকপি পেয়েছেন ১৪ হাজার ৫৮২ ভোট। 

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. শাহ আজীজ জানান, পূর্ণাঙ্গ ফলাফল পেতে রাত ১১টা থেকে ১২টা হতে পারে। 

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম