Logo
Logo
×

বিএনপি

গাজীপুর-৫

১২৪টি কেন্দ্রের মধ্যে ৯০টিতে বিএনপি এগিয়ে

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

১২৪টি কেন্দ্রের মধ্যে ৯০টিতে বিএনপি এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ১২৪টি কেন্দ্রের মধ্যে বাংলাদেশ জাতীয়বাদী প্রার্থী একে এম ফজলুল হক মিলন ৯০টি ভোট কেন্দ্রে এগিয়ে রয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (১৯৮ নং সংসদীয় আসন গাজীপুর-৫ (কালীগঞ্জ পুবাইল বাড়িয়া) বাংলাদেশ ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির আহবায়ক সাবেক দুইবারের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এ পর্যন্ত ১২৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রে এগিয়ে রয়েছে।

গাজীপুর-৫ আসনটি গঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল এলাকার ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড ও গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নও এ আসনের অন্তর্ভুক্ত।

নির্বাচন অফিসের তথ্যমতে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভা ও ইউনিয়নে ভোটার ২ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সিটি কর্পোরেশন ও বাড়িয়া ইউনিয়নে ভোটার ৯৫ হাজার ৩০১ জন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম