ধর্মে মন দিয়েই বুঝতে পারি, এ সম্পর্কগুলো মিথ্যা: সানা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
সানা খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ছোটপর্দার অভিনেত্রী ২০২০ সাল থেকে অভিনয় থেকে দূরে আছেন। দীর্ঘ কর্মজীবনে ইতি টেনে ইসলাম ধর্ম চর্চাকারী মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন তিনি। এরপর গণমাধ্যমে জানিয়ে দেন— এবার তিনি কেবল ধর্মের পথেই মন দিতে চান এবং মানবিকতার পরিসেবায় নিজেকে উৎসর্গ করতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বললেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সানা খান।
অভিনেত্রী মুফতি আনাস সাঈদকে বিয়ে করে ধর্মে মন দেন অভিনেত্রী। সেই থেকে নিজের মধ্যে বড় বদল লক্ষ্য করেন তিনি। ক্রমশ মানুষকে চিনতে শিখেছেন বলে জানান সানা খান।
২০২০ সালে অভিনয় থেকে দূরে থাকার কথা ঘোষণা করার পর থেকেই বিনোদনজগতের বন্ধুদের হারাতে শুরু করেন সানা খান। তিনি বলেন, লোকজন আমার সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করে। ক্রমশ আমি বুঝতে পারি— এগুলো তো মিথ্যা সম্পর্ক ছিল। কারণ ওরা সত্যিকারের বন্ধু হলে, আমি যেমনই হই না কেন, আমার পাশে থাকতেন। আমাকে ভুলে যেতেন না।
একসময়ে ‘বিগ বস’ও নজর কেড়েছিলেন সানা খান। ছোট ও বড়পর্দা দুই ক্ষেত্রেই বন্ধু ছিল। কিন্তু ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে আসার পর তারা আর কোনো খোঁজ রাখেননি। মুফতি আনাসের সঙ্গে বিয়ে নিয়েও কথা বলেন সানা খান। অভিনেত্রী বলেন, আমাদের বিয়ে যখন ঠিক হয়েছিল, তখন বিষয়টা আমরা একেবারে গোপন রেখেছিলাম। আমার মা ও বাবা ছাড়া আর কেউ জানতেন না। কেউ পাত্রের নাম পর্যন্ত জানতেন না।
তিনি বলেন, আলপনাশিল্পী জানতে চেয়েছিলেন, আমার হাতে কী নাম লিখবেন। তাকেও আমি নাম বলিনি। এর পরেই তার জীবনে পরিবর্তন আসতে থাকে এবং তিনি একটা অন্য মানুষ হয়ে ওঠেন।
