Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী

ড. মিজানুর রহমান আজহারী। সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি সেমিনারে যোগ দিতে ১৪ জানুয়ারি সন্ধ্যায় ক্যাম্পাসে যাবেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ তথ্য জানায় সেমিনারের আয়োজক ও শিক্ষামূলক সংগঠন ‘পাঠশালা’। জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারী।

আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত—এ বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিক-নির্দেশনা প্রদান করবেন তিনি।

আয়োজকরা জানান, সেমিনারে অংশগ্রহণের জন্য আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য খুব শিগগিরই গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী শিক্ষার্থীরাই সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই দাওয়াতি ও শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রীম আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন পাঠশালা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম