Logo
Logo
×

শিক্ষাঙ্গন

সাদিক কায়েম এখন জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে কারণে-অকারণে অনশন করবে: হামিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

সাদিক কায়েম এখন জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে কারণে-অকারণে অনশন করবে: হামিম

শেখ তানভীর বারী হামিম। ফাইল ছবি

সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি, ভালো খাবার, পড়ালেখার পরিবেশ, আবাসিক ও একাডেমিক সংকট নিয়ে কথা বলবেন না। অথচ, জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে হেলিকপ্টারে করে সারাদেশে ফাঁপরবাজি করবে, কারণে-অকারণে এখন আবার অনশন করবে বলে মন্তব্য করেছেন ছাত্রদল থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত শেখ তানভীর বারী হামিম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন। তানভীর বারী হামিম ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্প্রতি ছাত্রদল তাকে অব্যাহতি দেয়।

পোস্টে হামিম লেখেন, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের ক্লাশ ১২এপ্রিল থেকে শুরু হলেও কেন হলের সিট পাবে না এ বিষয়ে কথা বলবেন না। সাদিক কায়েম এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি, ভালো খাবার,  পড়ালেখার পরিবেশ, আবাসিক ও একাডেমিক সংকট নিয়ে কথা বলবেন না। অথচ, জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে হেলিকপ্টারে যেয়ে সারাদেশে ফাঁপরবাজি করবে, কারণে-অকারণে এখন আবার অনশন করবে।

সাদিক কায়েম এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি, ভালো খাবার,  পড়ালেখার পরিবেশ, আবাসিক ও একাডেমিক সংকট নিয়ে কথা বলবেন না। অথচ, জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে হেলিকপ্টারে যেয়ে সারাদেশে ফাঁপরবাজি করবে, কারণে-অকারণে এখন আবার অনশন করবে।

-শেখ তানভীর বারী হামিম

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা তার এই এক বছরের নীলক্ষেতের ভিপি থাকাকালে কার্যক্রম বিবেচনায় রাখবেন। আমার বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো কারো পাওনা ভুলে না।  আজ নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের চোখেমুখে স্বস্তি ও আনন্দ দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন ভর্তি হতে এসেছিলাম, তখন আমাদের এবং আমাদের বাবা-মায়ের চোখেমুখে ছিল ভীতি ও শঙ্কা। কারণ তখন ক্যাম্পাসে ছাত্রলীগের গণরুম-গেস্টরুমের নামে নির্যাতন-নিপীড়ন অব্যাহত ছিল। সে সময় ছাত্রলীগ নেতা হিসেবে যারা শিক্ষার্থীদের ওপর অত্যাচার চালিয়েছিল, গণরুম-গেস্টরুম নামক নির্যাতন সরাসরি ও প্রত্যক্ষ দুভাবেই সমর্থন করেছিলো সেই সাদিক কায়েম গং আজ শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

তিনি আরও বলেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভাইবোনেরা, আমাদের কথা হবে, আমরা ঐক্যবদ্ধভাবে কথা বলবো, আজ না হয় আমাদের উত্তর তুলে রাখি। কেননা, আমরা সবাই জবাব দেবো কাগজে আর কলমে….।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম