Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

৫ বছর পর ইবি ছাত্রদলের নতুন কমিটি

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

৫ বছর পর ইবি ছাত্রদলের নতুন কমিটি

মাসুদ রুমি মিথুন, আনোয়ার পারভেজ ও রাফিজ আহমেদ

দীর্ঘ পাঁচ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২১ সালের ১৬ জুন গঠিত ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আগের কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হয়েছেন পূর্বের কমিটির সদস্য ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ। 

এছাড়া পূর্ববর্তী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজকে নতুন কমিটিতে পুনরায় একই পদে রাখা হয়েছে। তাদের তিনজনের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক কাজ পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এছাড়া নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক। 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- কেএম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, আশিক ইকবাল, মেহমুদ হাসান উৎস, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম