Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে চলা ফেসবুক পেজ-গ্রুপ নিয়ে সতর্কতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে চলা ফেসবুক পেজ-গ্রুপ নিয়ে সতর্কতা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম-লোগো বা পরিচয় ব্যবহার করে ফেসবুকে পরিচালিত একাধিক পেজ ও গ্রুপ নিয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে এসব পেজ ও গ্রুপের প্রকাশিত তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিসিইউর রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে একাধিক পেজ ও গ্রুপ পরিচালিত হচ্ছে। বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো অফিসিয়াল ফেসবুক পেজ, গ্রুপ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি/ Dhaka Central University (ডিসিইউ/DCU)-এর নামে পরিচালিত সব ফেসবুক পেজ ও গ্রুপ সম্পূর্ণ অননুমোদিত এবং কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। এসব অননুমোদিত পেজ বা গ্রুপে প্রকাশিত যেকোনো তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের যেকোনো অফিসিয়াল তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট (https://dcu.ac.bd/) অনুসরণ করার অনুরোধ করা যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .