Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

ফের জকসু নেতার ওপর হামলা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম

ফের জকসু নেতার ওপর হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. নূর মোহাম্মদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। সহপাঠীদের সঙ্গে থাকা অবস্থায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সরকারি সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নূর মোহাম্মদের সহপাঠীরা।

তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা নূর মোহাম্মদকে লাঠি দিয়ে পিটিয়ে। এতে তিনি আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর হামলা করেছে ছাত্রদল।

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এক পোস্টে লিখেছেন, ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রসাশনকে বলব, হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কার সাহসে।

আহত নূর মোহাম্মদ বলেন, আমরা গতকালে হামলায় আহত এক শিক্ষার্থী দেখতে যাচ্ছিলাম আমরা পাঁচ জন। এমন সময় সোহরাওয়ার্দী ছাত্রদল কাঠের টুকরা ও লাঠি দিয়ে হামলা করেছে। আমরা মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত মেরেছে।

অপর আহত শিক্ষার্থী রাকিব শিকদান ফেসবুক লিখেন, আজ সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে আমরা সোহরাওয়ার্দী কলেজের সামনে অপেক্ষা করছিলাম ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৫ সদস্য এবং জবির দুই শিক্ষার্থী। গতকাল ছাত্রদলের হামলায় আমাদের সদস্য বোন মীম আহত হয়, ওর বাসায় যাচ্ছিলাম আমরা। সোহরাওয়ার্দীর সামনে আমরা অপেক্ষা করছিলাম আরেকজন সদস্যের জন্য। হঠাৎ আমাদেরকে ঘিরে ধরে ২০-২৫ জন। এরপর সোহরাওয়ার্দী ছাত্রদল সভাপতি জসিম কাকে ভিডিও কল দেয়। নূর মোহাম্মদকে দেখিয়ে বলে, ‘এরা দেখতো শিবির কিনা? দেখতো, এটা জবির স্বাস্থ্য সম্পাদক না?’ ফোনে ওপাশ থেকে বলল, ‘হ্যাঁ।’ জসিম বলল, ‘শুরু কর। মার ওদের।’ এভাবেই আমাদের ওপর হামলা হয় আজ। আমাদের সঙ্গে জবির দুজন শিক্ষার্থীর দেখা হয় সোহরাওয়ার্দীর মোড়ে। ওদের ওপরও হামলা হয়। 

এ বিষয় জানতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনকে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, গতকালের ঘটনার পর থেকে আমি অসুস্থ। বিকালে কলেজে কেউ থাকার কথা না। তবে আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। 

জবি প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। জগন্নাথের শিক্ষার্থী যেই আইডেন্টিটির হোক না কেন, কারও ওপর এভাবে হামলা মেনে নেওয়া যায় না। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে উপাচার্যের সঙ্গে কথা পদক্ষেপ নেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .