Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিবাদন বার্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৩৪ এএম

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিবাদন বার্তা

সংগৃহীত

জুলাই ২৪-এর ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অভিবাদন বার্তা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষকসমাজ, আন্দোলনের সমন্বয়কারী, সাহসী সহযোদ্ধা এবং সংশ্লিষ্ট এলাকার আন্দোলনে অংশগ্রহণকারী সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিবাদন জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জুলাই-২৪-এর গণ-অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ গণজাগরণের অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা, মানবিক মর্যাদা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাহসী রাজপথে অবস্থান জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়। এ আন্দোলনে শিক্ষকসমাজের দায়িত্বশীল ভূমিকা, সমন্বয়কারীদের সাহসী নেতৃত্ব এবং শিক্ষার্থী-জনতার স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধ অংশগ্রহণ গণআন্দোলনকে ব্যাপক গণজাগরণে রূপ দেয় বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে।

আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা এবং প্রতিকূল পরিস্থিতিতেও অধিকার-ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফোরাম জানায়, তাঁদের আত্মত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে অনুপ্রাণিত করবে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই-২৪-এর চেতনা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি চিরায়ত অঙ্গীকার। এই চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বার্ষিকী উপলক্ষ্যে সব সংগ্রামী শিক্ষক, সমন্বয়কারী, শিক্ষার্থী, সহযোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী সব মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা, সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয় বিবৃতির শেষাংশে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .