Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শেকৃবিতে ১০২ জন শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল বক্স বিতরণ

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পিএম

শেকৃবিতে ১০২ জন শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল বক্স বিতরণ
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ অনুষ্ঠান-২০২৫ হয়। অনুষ্ঠানে মোট ১০২ জন লেভেল-৪, সেমিস্টার-১ শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ করা হয়। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সার্জারি ও থেরিওজেনোলোজি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার। 

অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সার্জারি অ্যান্ড থেরিওজেনোলোজি বিভাগের চেয়ারম্যান ড. রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

শিক্ষার্থী নূর ইসলাম বলেন, প্রাণিসম্পদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে ভেটেরিনারি টিচিং হাসপাতালে হাতে-কলমে প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্জিক্যাল যন্ত্রপাতি প্রতিটি শিক্ষার্থীর জন্য অপরিহার্য, প্রশাসনের এ উদ্যোগ আমাদের চিকিৎসা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ শিক্ষার্থীদের হাতে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স তুলে দেন। 

নি বলেন, শিক্ষার্থীরা যাতে মাঠপর্যায়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্যে আমরা দ্রুত ইনস্ট্রুমেন্ট সরবরাহ করেছি। ভবিষ্যতে লেভেল-৩ থেকেই এ সরঞ্জাম সরবরাহের সর্বাত্মক চেষ্টা করব। শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সাফল্য।

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, আগে লেভেল-৫-এ গিয়ে শিক্ষার্থীরা সার্জিক্যাল বক্স পেত, যা তাদের জন্য ভোগান্তির কারণ হতো। এখন থেকে লেভেল-৩-এ বক্স সরবরাহ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম