Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

বৈরি আবহাওয়ায় দ্বিতীয় দিনের মতো চবির সব ক্লাশ-পরীক্ষা বন্ধ

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:২৪ এএম

বৈরি আবহাওয়ায় দ্বিতীয় দিনের মতো চবির সব ক্লাশ-পরীক্ষা বন্ধ

ফাইল ছবি।

চলমান বৈরি আবহাওয়ার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার (৯ জুলাই) দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাশ ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং বিরাজমান জলাবদ্ধতা ও পরিবহণসংকট অব্যাহত থাকায় চবির সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষার ওপর স্থগিতাদেশ আগামীকাল ৯ জুলাই তারিখেও বলবৎ থাকবে।

এর আগে, টানা তিন দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহণসংকটের কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দিনের মতো এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মোট ১৯টি বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোট ১৯ টি বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফরেস্ট্রি বিভাগের ৩য় সেমিস্টারের মৌখিক পরীক্ষা, অ্যাকাউন্টিং বিভাগের ৭ম সেমিস্টার বিবিএ এবং এমবিএ ২য় সেমিস্টার, এইচআরএম বিভাগের ৪র্থ সেমিস্টার বিবিএ, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২য় বর্ষ বিএসএস (অনার্স), সমাজতত্ত্ব বিভাগের ৩য় বর্ষ বিএসএস (অনার্স), বাংলা বিভাগের ২য় বর্ষ বিএ (অনার্স), ইংরেজি বিভাগের ১ম বর্ষ বিএ (অনার্স), ইতিহাস বিভাগের ৩য় বর্ষ বিএ (অনার্স), ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের ২য় বর্ষ বিএ (অনার্স), সংস্কৃত বিভাগের ৪র্থ বর্ষ বিএ (অনার্স), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম সেমিস্টার বিএসসি (ইঞ্জি.) ও এমএস ২য় সেমিস্টার, ইইই বিভাগের ৭ম সেমিস্টার বিএসসি (ইঞ্জি.), প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষ বিএসসি (অনার্স), উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষ বিএসসি (অনার্স), ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষ বিএসসি (অনার্স), মাইক্রোবায়োলজি বিভাগের ৩য় বর্ষ বিএসসি (অনার্স), পদার্থবিদ্যা বিভাগের ৩য় বর্ষ বিএসসি (অনার্স), ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২য় বর্ষ বিএসসি (অনার্স) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২য় বর্ষের পরীক্ষা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .