Logo
Logo
×

ক্যাম্পাস

ডাকসু নির্বাচন উপলক্ষে দেওয়া ছুটি আবার কমল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

ডাকসু নির্বাচন উপলক্ষে দেওয়া ছুটি আবার কমল
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে দেওয়া তিনদিনের ছুটি কমিয়ে একদিন করা হয়েছে। ৮ ও ১০ তারিখের ছুটি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

বুধবার ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কেবল নির্বাচনের দিন ৯ তারিখ ছুটি থাকবে।

এর আগে নির্বাচন উপলক্ষে ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা ছুটি ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে প্রার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে ৭ তারিখের ছুটি বাতিল করে কমিশন।

এরপরও একাধিক প্রার্থী নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানায়। আজ ৮ এবং ১০ তারিখের ছুটিও বাতিল করল নির্বাচন কমিশন।

ছুটি বাতিল করলেও কেন্দ্র পুনর্বিন্যাসের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০০ বুথ থেকে ৭১০টি করা হয়েছে। নির্বাচনের দিন আমাদের শাটলগুলো চালু থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম