লকডাউনে স্বাভাবিক অফিস-আদালতের কার্যক্রম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
স্বাভাবিক অফিস-আদালতের কার্যক্রম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল।
বুধবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকাল থেকে সড়কে তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি। বরং রাজধানীর অফিসপাড়া খ্যাত মতিঝিল, দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা ও ফকিরাপুল এলাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন চলছে।
সকাল থেকেই এসব এলাকার বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহকদের উপস্থিতি দেখা গেছে। কর্মকর্তারা জানান, দিনের শুরুতে কিছুটা কম গ্রাহক এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। লেনদেনের পরিবেশ পুরোপুরি স্বাভাবিক।
লেনদেনের পরিস্থিতি সম্পর্কে সোনালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ‘কোথাও লকডাউনের প্রভাব নেই। গ্রাহকরা স্বাভাবিকভাবে ব্যাংকমুখী হচ্ছেন। সকাল থেকে লেনদেন চলেছে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের উপস্থিতিও বাড়ছে। এককথায়, অন্যান্য দিনের মতোই লেনদেন কার্যক্রম চলছে।’

