Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (১০ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

তারেক রহমানের কর্মসূচি

বেলা ১১টায় বনানীতে হোটেল শেরাটনে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুলের কর্মসূচি

বিকাল সাড়ে ৩টায় গুলশানে ‘বিএনপির নির্বাচনি অফিস’ উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফারুকের কর্মসূচি

বেলা ১১টায় ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

গণঅধিকার পরিষদের কর্মসূচি

ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের আয়োজনে পুরান পল্টনে বিকাল সাড়ে ৩টায় জাগরণী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ কেন্দ্রীয় নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম