Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে নিজ দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম

রাজধানীতে নিজ দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি।

রাজধানীর বাড্ডা থানাধীন বড় বেরাইদা এলাকার একটি ভাঙারি দোকান থেকে শাকিল হোসেন (৩০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড় বেরাইদা এলাকার ওই ভাঙারি দোকানের ভেতর এ ঘটনাটি ঘটে। 

নিহত শাকিল হোসেন বাড্ডার বড় বেরাইদা এলাকার বাসিন্দা দিলীপ হোসেনের ছেলে। স্বজনদের বরাতে জানা গেছে, শাকিল ওই এলাকাতেই দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করে আসছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের আড়ার সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বাড্ডা থানার উপপরিদর্শক মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলের ভাঙারি দোকানে পৌঁছে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল হোসেনের লাশ উদ্ধার করেন।

তিনি আরও জানান, নিহতের বাবা পুলিশকে জানিয়েছেন—বৃহস্পতিবার রাতে শাকিল তার ভাঙারির দোকানেই ঘুমিয়েছিলেন। সকালে শাকিলের ছোট ভাই দোকানে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। 

প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। শাকিল আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই মাহাবুবুল আলম। 

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম