রাজধানীতে ভালভ ফেটে লিকেজ, যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
ছবি: সংগৃহীত।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ রয়েছে।
শনিবার সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করা হয়েছে। যে কারণে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও এর আশে পাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
এতে আরও বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনে কাজ চলছে।
এর আগে গত রাতে লিকেজ থেকে রাস্তায় আগুন জ্বলতে দেখা যায়। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন।
