Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি।

রাজধানীর পল্টনের গোলাপ শাহ্ মাজার মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। 

পল্টন থানার উপ-পরিদর্শক আব্দুল মমিন জানান, খবর পেয়ে গোলাপ শাহ্ মাজারের সামনে থেকে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, নিহত সালেহা বেগম গোলাপ শাহ্ মাজার এলাকায় থাকতেন। সকালে দোহার–নবাবগঞ্জ পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-১৫-১৫৫৫। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নারীর মৃত্যু হয়। 

নিহত সালেহা বেগমের বাবার নাম দেলোয়ার হোসেন। দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম