Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৮

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৮

ফাইল ছবি

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় এ অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর মডেল থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেফতাররা হলেন- জাহাঙ্গীর মন্ডল (২৮), মো. সাজ্জাত হোসেন (১৯), শাহ আলম (২৯), নাঈম (২১), অন্তর চন্দ্র বিশ্বাস (২৭), সোহান মিয়া (২১), মোহাম্মদ বিল্লাল (২৩), মো. বাবু (৩০), শামীম মুন্সী (২০), মো. তারেক (২২), ওয়াহিদুল ইসলাম (২৫), ইসতিয়াক আহমেদ (২৪), আবুল কাসেম (২৬), মো. শান্ত (২৬), মেহেদী হাসান বাবু (২৭), ইব্রাহিম খলিল (২৪), মো. ইমদাদুল হক (৩০), মো. হাসিব (২৭), মো. সুমন (১৮), মো. পিয়াল (১৮), মো. রবিউল ইসলাম (২৭), মো. আক্তার হোসেন (৪০), মো. আব্দুস সালাম (৩৮), মো. শুভ (৩৫), মো. আবুল হায়াত (২৮), মো. রতন শেখ (২৯) ও  গোপালী বেগম (৬০)। 

এছাড়া শেরেবাংলা নগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। 

তারা হলেন- মো. মাহাবুব আলম (৪০), মো. সোহেল রানা (২৮), মো. আরিফ হোসেন (২৪), মো. রাসেল (২৪), মো. হুমায়ুন (২২), মো. আজহারুল ইসলাম (৩৩), মো. জাহিদুল ইসলাম (২১), আরাফাত (২৯) প্রেম (১৯) ও  মো. শাওন (২৫) । 

অপরদিকে যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলো- আকাশ (২২), মোঃ আপন (২২), তাসিন (১৯), রোমান (২২), মো. কাওসার শেখ (২৮), মো. বাবর হোসেন (৫০), মো. সুজন (২৯), আপন (২১), মো. আশিক (৩১), মো. জহিরুল ইসলাম (৩৬) ও শেখ মাশরেকুল কাইয়ুম (৪০)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম