Logo
Logo
×

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ রোববার (১১ জানুয়ারি) দিনের শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির তালিকা—

ডিএনসিসির কর্মসূচি

• সকাল ১১টা: গুলশান-২ নগর ভবনে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে ‘নাগরিক পদক–২০২৫’ প্রদান করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গভর্নরের কর্মসূচি

• সকাল ১১টা: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিএনপির কর্মসূচি

• দুপুর ১২টা: নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সভাপতিত্ব করবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম