Logo
Logo
×

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি।

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। 

বিএনপির কর্মসূচি

• বেলা ১১টা : গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন উদ্যোগে পেশাজীবী মিছিল হবে। দুপুর ১২টায় ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করবেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক আব্দুস সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

• দুপুর ২টা : হাতিরঝিল অ্যাস্ফিথিয়েটার পেশাজীবী আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

ইসলামী আন্দোলনের কর্মসূচি

• বিকাল ৩টা : পুরান পল্টনের আইএবি মিলনায়তনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

• সন্ধ্যা ৬টা ৩০ মিনিট : নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম