ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। আর সূর্যোদয় হবে আগামীকাল ভোর ৬টা ৩৭ মিনিটে।
বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা
ঢাকায় সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস সবশেষ ময়মনসিংহে সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
