Logo
Logo
×

রাজধানী

কারওয়ান বাজারে গ্যারেজে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ পিএম

কারওয়ান বাজারে গ্যারেজে আগুন

কারওয়ান বাজারে গ্যারেজে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের এসএ পরিবহণের পাশে একটি গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও তিনটি ইউনিট যাচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম