Logo
Logo
×

রাজধানী

পুরান ঢাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ এএম

পুরান ঢাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেনের আগা সাদেক রোডের একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের একটি ৭ তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত জুতার কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

দীর্ঘ প্রচেষ্টার পর ১১টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপক কর্মীরা।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে রাত ১০টা ২৮ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম