Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:০২ এএম

রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১১টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতরে তানভীর হাসান শুভকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

এডিসি জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এডিসি জাহিদ হাসান আরও বলেন, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।

তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর জন্য সংশ্লিষ্ট থানার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম