Logo
Logo
×

রাজধানী

ডিএনসিসি প্রশাসক

ড্যাপের সংরক্ষিত জায়গা দখলমুক্ত করা হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম

ড্যাপের সংরক্ষিত জায়গা দখলমুক্ত করা হবে

ফাইল ছবি

ড্যাপে চিহ্নিত মাঠ, পার্ক এবং জলাশয়ের অবৈধ দখলে থাকা জায়গা দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার ডিএনসিসি নগরভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে যেৌথ সভায় এ কথা জানান তিনি।   

 

ডিএনসিসি প্রশাসক এজাজ  বলেন, মৌজা ও দাগ নম্বর উলে্লখ করে আমরা জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়সহ সংশি্লষ্ট দপ্তরকে এসব জায়গার খাজনা গ্রহণ ও জমি হস্তান্তর বন্ধ রাখতে আহ্বান জানাব। এসব জায়গা ও জলাশয় সরকারি সংস্থা বা ব্যক্তি মালিকানার হলেও এগুলো সংরক্ষণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে এসব জায়গায় সাইনবোর্ড লাগানো হবে যেন কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করা না হয়। অবৈধ দখলমুক্ত করতে ঈদের পরে রাজউক ও ডিএনসিসি যেৌথভাবে অভিযান পরিচালনা করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫-এ প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক, ইকোপার্কসমূহের থানা, মেৌজা ও দাগ নম্বর অনুযায়ী সীমানা চিহ্নিত করা হয়েছে। এগুলো সংরক্ষণের জন্য রাজউকসহ সংশি্লষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে যেৌথভাবে পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজউক ও অন্যান্য সরকারি সংস্থার মালিকানাধীন জমি, খাসজমি ও অন্যান্য খালি জায়গা, মাঠ, পার্ক, জলাশয়গুলো রক্ষণে সংশি্লষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত বাউন্ডারির ব্যবস্থা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকেৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জয ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম সামসুল আলম, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, ডিএনসিসির সচিব মামুন-উল-হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ এসএম শফিকুর রহমান।

ডিএনসিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম