মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৪:২৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকার ক্যানসার গলিতে মাদক ব্যবসায়ী রুবেল ওরফে সিডিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুবেলের স্ত্রী তামান্না বলেন, আমার স্বামী ক্যানসার গলিতে ছিল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে আমার স্বামীকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল আলম বলেন, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত শুরু করেছি। জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করছি ঘটনাটি পূর্বশত্রুতার জেরে হতে পারে। রুবেলের বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।
