Logo
Logo
×

কর্পোরেট নিউজ

জেড আই গ্রুপের ‘ডিলার মিট প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

জেড আই গ্রুপের ‘ডিলার মিট প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জেড আই গ্রুপের ডিলার মিট প্রোগ্রাম।

‘এক সাথে গড়ি আগামীর সাফল্য ডিলার মিট ২০২৬’ — এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জেড আই গ্রুপের ডিলার মিট প্রোগ্রাম। পানি সরবরাহ, ট্রিটমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ইনফ্রাস্ট্রাকচার ও রিয়েল এস্টেট সেক্টরে নিরবচ্ছিন্ন সাফল্যের সঙ্গে কার্যক্রম পরিচালনাকারী বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত ও বহুমুখী গ্রুপ অব প্রতিষ্ঠান জেড আই গ্রুপ এই আয়োজন করে।

৯ জানুয়ারি (শুক্রবার) ওয়াটার বার্ডস লিমিটেডের (বেলমা, সাভার, ঢাকা) ফ্যাক্টরিতে অনুষ্ঠিত এই ডিলার মিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০০-এর বেশি পানি সরবরাহ, ট্রিটমেন্ট, সল্যুশন ও ওয়াটার পিউরিফায়ার ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ডিলার মিটে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত সর্বাধুনিক ওয়াটার পিউরিফায়ার ও একসেসোরিজ, ওয়াটার ট্যাংক, এইচডিপিই পাইপ, ভেসেলসহ বিভিন্ন পণ্য ও সেবা আরও সহজে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেড আই গ্রুপের চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেড আই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নার্গিস সুলতানা, এক্সেকিউটিভ ডিরেক্টর (একাউন্ট এন্ড ফিনান্স) আবু ওসমান সিদ্দিকী এবং এক্সেকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মাসেদুল ইসলাম।

ডিলার মিট প্রোগ্রামে হেরন স্মার্ট এবং হেরন টেক ওয়াটার পিউরিফায়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।     

এ সময় জেড আই গ্রুপের চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম বলেন, ‘অতীতে ওয়াটার পিউরিফায়ার বাহির থেকে ইম্পোর্ট করা হত কিন্তু বর্তমানে আমরা সর্বাধুনিক ওয়াটার পিউরিফায়ার উৎপাদন ও বাজারজাত করি।’

তিনি আরও বলেন, ‘আমরা আমদানী নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব। লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও সম্ভব হবে, যা দেশের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে। আমাদের এই প্রচেষ্টা দেশের শিল্পখাতকে শক্তিশালী ও টেকসই করবে, এবং আগামী দিনে উন্নতির দিকেও আমাদের এগিয়ে নিয়ে যাবে।’

ডিলার মিটে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জেড আই গ্রুপকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করেন এবং সর্বোচ্চ ক্রেতাসুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি তারা ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আরও বেশি মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম