Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন রোববার গুলশানে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোস্তফা কামাল।

এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক মিসেস বিউটি আক্তার, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াসিকুর রহমান, তাসনিম বিনতে মোস্তফা, রাশিক আলম চৌধুরী ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ্।

২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে কোম্পানীর বিভিন্ন শাখা প্রধানকে পুরস্কৃত করা হয় এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বিভিন্ন নির্দেশনা যথাযথভাবে পরিপালন করে কোম্পানীর ব্যবসাকে আরও গতিশীল করার ব্যাপারে চেয়ারম্যান নির্দেশনা প্রদান করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম