Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১১ জানুয়ারি) ঢাকার গুলশানের রেনেসা হোটেল সম্মেলনটি অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা ও ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে কোম্পানির বিভিন্ন শাখাপ্রধানকে পুরস্কৃত করা হয়।  এছাড়া বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন নির্দেশনা যথাযথভাবে পালন করে কোম্পানির ব্যবসাকে আরও গতিশীল করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। 

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পরিচালক মিসেস বিউটি আক্তার, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াসিকুর রহমান, তাসনিম বিনতে মোস্তফা, রাশিক আলম চৌধুরী ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম