Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে ৬ জেলায় উপহার হস্তান্তর

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে ৬ জেলায় উপহার হস্তান্তর

দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে উপহার জেতার ক্যাম্পেইন পরিচালনা করছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। তারই অংশ হিসেবে গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ এর পুরস্কারজয়ী ক্রেতাদের মধ্য থেকে ৯ ক্রেতার হাতে আনুষ্ঠানিকভাবে ফ্রিজ, স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ উপহারের বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়।

ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় হওয়া এই ক্যম্পেইনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটন উপহারপ্রাপ্ত ক্রেতারা হচ্ছেন- রাজধানীর শাহজাদপুরের মো. সৌরভ, রংপুর নগরীর হারাগাছ এলাকার আব্দুল আজিজ ও কামাল খাসনা এলাকার তরুণী সৃষ্টি আক্তার, সিলেটের সুলতানা বেগম, মো. জাকারিয়া এবং লিটন মিয়া, যশোর সদরের ভুমদিয়ার কবির উদ্দীন, মাগুরার রণজিৎ বিশ্বাস এবং দৌলতপুর কুষ্টিয়ার রুহুল আমীন।

অনুষ্ঠানে ক্রেতাদের হাতে উপহারের ফ্রি ফ্রিজ, স্মার্ট টিভি, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য তুলে দেন চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

 তিনি বলেন, ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা।  ওয়ালটন গ্রাহকদের দেওয়া কথা রাখে তার প্রমাণ এই উপহার হস্তান্তর অনুষ্ঠান। 

সবাইকে দেশীয় ব্র্যান্ডের পণ্য ক্রয়ের আহবান জানিয়ে আমিন খান বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই দেশে উৎপাদিত পণ্য কিনবেন। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন পণ্য গুণগত মানে সেরা। তাই দেশের গণ্ডি পেরিয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ৫০টিরও বেশি দেশে।

একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত ওই সব হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ওয়ালটন প্লাজা এবং ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের কর্মকর্তরা।    

উল্লেখ্য, ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এই সিজনেও ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি ও নিশ্চিত উপহার। ওয়ালটন পণ্যের ক্রেতারা চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের এ সুবিধা পাবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম