Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদ

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পূর্বাচলে ক্লাব প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে ঢাকা ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কার্যনির্বাহী পর্ষদ ২০২৫ এবং ২০২৬ সালের কলেজ রিপ্রেজেন্টেটিভ কমিটিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, রাজউক ও বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।   

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার কায়জার সোহেল আহমেদ (অব.)। পরবর্তীতে ক্লাবের পক্ষ থেকে প্রধান, বিশেষ ও সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করেন প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, সম্মানিত অতিথি আব্দুল হাই সরকার, ক্লাবের প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস এবং ডিরেক্টর তাহমিনা রহমান।

অনুষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৬০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম