Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আকিজ বশির ক্যাবলসের নতুন সেলস সেন্টার উদ্বোধন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

আকিজ বশির ক্যাবলসের নতুন সেলস সেন্টার উদ্বোধন

আকিজ বশির ক্যাবলসের সেলস সেন্টার উদ্বোধন। ছবি: সংগৃহীত

আকিজ বশির ক্যাবলস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রোববার (১ ফেব্রুয়ারি) একযোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে ৩২টি নতুন সেলস সেন্টার একই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। আকিজ বশির ক্যাবলস বাংলাদেশ এই প্রথম বাজারে নিয়ে এসেছে তিন স্তরবিশিষ্ট ক্যাবলস; যা ১০৫ ডিগ্রি তাপ সহনশীল ও অধিক নিরাপদ।

অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক- তসলিম মোহাম্মাদ খান, চিফ অপারেটিং অফিসার- মোহাম্মাদ খরশেদ আলম, পরিচালক (মানব সম্পাদ)- দিলরুবা সারমিন খান, পরিচালক (অর্থ ও হিসাব)- মোহাম্মাদ জাহিদ হোসেন,  হেড অব বিজনেস (ক্যাবলস)- মোহাম্মাদ ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়িক অংশীদার, ডিলার ও আমন্ত্রিত অতিথিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এ উদ্যোগের মাধ্যমে আকিজ বশির ক্যাবলস দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র গ্রাহকদের কাছে উন্নতমানের ও নিরাপদ বৈদ্যুতিক ক্যাবলস সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আকিজ বশির গ্রুপ দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতাই সম্প্রতি চালু হয় আকিজ বশির ক্যাবলসের উৎপাদন এবং বাজারজাতকরণ। আজ ৩২টি সেলস সেন্টারগুলো চালুর ফলে গ্রাহকসেবা আরও গতিশীল হবে এবং ডিলার নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মাদ খরশেদ আলম  বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় অনলাইন মাধ্যমে ৩২টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ ও মানসম্মত ক্যাবলস সরবরাহ নিশ্চিত করতে পারব।’

উল্লেখ্য, আকিজ বশির ক্যাবলস সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ক্যাবলস উৎপাদন করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম