বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের ১৫ বছরপূর্তির অনুষ্ঠান। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের স্পাইন রোগীদের বিনামূল্যে অপারেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
দুপুরের পরে প্রতিষ্ঠানটির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে বেলুন উড়িয়ে শেষ হয়। এতে শতাধিক চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
পরে অঙ্গীকার মানবিকতা ও অগ্রযাত্রার নতুন দিগন্ত উন্মোচনের স্লোগান নিয়ে ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের সেমিনার হলে স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাসপাতালের সার্জন ডা. সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান অধ্যাপক ডা. মুসাররাত হক। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এমডি, বর্তমান চিফ কনসালটেন্ট এবং একাডেমি ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহআলম। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্মৃতিচারণ করেন।
অধ্যাপক শাহআলম বলেন, অঙ্গীকারই প্রেরণা। পান্থপথের ছোট্ট ভবন থেকে কল্যাণপুরে এই বিস্তৃত ক্যাম্পাস, এই পথচলা শুধু ইট পাথরের পরিবর্তনের গল্প নয়। এটি স্বপ্নের ক্রম বিকাশের গল্প, একটি অঙ্গীকারের ধারাবাহিকতার গল্প। আমাদের অতীতের সংগ্রাম, আমাদের বর্তমানের এই স্থিতিশিলতা ও প্রযুক্তিগত শক্তির ভিত্তি তৈরি করেছে।
তিনি আরো বলেন, আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, স্পাইন ও অর্থোপেডিক যত্নের সব আধুনিক সুবিধা এখন দেশের মানুষের দোরগোড়ায়। অবকাঠামো ও প্রযুক্তির এই যাত্রা আমাদের ১৫ বছরের সাফল্যের স্বাক্ষর ও ভবিষ্যতের দিকে নেয়া আরও বড় অঙ্গীকারের দৃঢ়প্রত্যয়।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, অঙ্গীকার, অগ্রযাত্রা এবং স্বপ্নদ্রষ্টার দৃঢ় পদচারণায় গড়ে ওঠা একটি স্বপ্নের বাস্তবায়ন। চলুন আমরা গড়ে তুলি একটি সুস্থ, সক্রিয় ও ব্যথামুক্ত বাংলাদেশ-এটিই হোক আমাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
