Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আকিজ বশির গ্রুপের নতুন ডিএমডি খোরশেদ আলম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম

আকিজ বশির গ্রুপের নতুন ডিএমডি খোরশেদ আলম

আকিজ বশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার বা প্রধান পরিচালন কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের জুনে আকিজ বশির গ্রুপে বিক্রয় ও বিপণন পরিচালক (সিরামিক) হিসেবে যোগ দেন খোরশেদ আলম। এ দায়িত্বে থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা, উৎপাদন, সরবরাহব্যবস্থা ও বিক্রয়-বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

খোরশেদ আলম এর আগে নোভারটিস, রবি, লাফার্জ, এয়ারটেল, রকেট ও ডিবিএল সিরামিকসের মতো প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

আকিজ বশির গ্রুপের ডিএমডি হিসেবে খোরশেদ আলম প্রতিষ্ঠানটির ‘বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশনকে’ বিলিয়ন ডলার বা শতকোটি ডলারের লক্ষ্য পূরণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম