মেট্রোরেল স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের স্পেস পেল এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এন এন কমিউনিকেশন এবং জালালাবাদ এন্টারপ্রাইজ এমআরটি লাইন-৬ এর চারটি মেট্রোরেল স্টেশন (শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল) অভ্যন্তরে আলোকিত ও অনালোকিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা মেট্রোরেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ম্যানেজিং ডিরেক্টর ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমটিসিএলের কোম্পানি সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন এন এন কমিউনিকেশনসের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইকবাল হোসেন, জালালাবাদ গ্রুপের ডিরেক্টর ও প্রধান নির্বাহী নাবিল আহমেদ চৌধুরী প্রমুখ।
এ ঘোষিত চুক্তি অনুযায়ী মেট্রোরেলের উল্লেখিত চারটি ব্যস্ত স্টেশনে বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে, যা রাজধানীর যাত্রী ও দর্শনার্থীদের সামনে প্রচার ও ব্যবসায়িক সম্ভাবনা আরও সম্প্রসারণ করবে।
চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে মেট্রো রেলস্টেশন বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
