Logo
Logo
×

কর্পোরেট নিউজ

রাজধানীতে শ্রীলঙ্কা পর্যটনের বিশেষ মিডিয়া নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫০ এএম

রাজধানীতে শ্রীলঙ্কা পর্যটনের বিশেষ মিডিয়া নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের পর্যটন অংশীদারদের মধ্যে সমন্বয় বাড়াতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘শ্রীলঙ্কা ট্যুরিজম – মিডিয়া নেটওয়ার্কিং সেশন’। রোববার (৫ এপ্রিল) বিকালে রাজধানীর হোটেল লে মেরিডিয়ান ঢাকার ‘কুয়াকাটা’ হলে শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো (এসএলটিপিবি) এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার এইচ ই ধর্মপাল বীরক্কোডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান মিস্টার বুদ্ধিকা হেওয়াওয়াসাম এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিওএবি) সভাপতি মিস্টার মোহাম্মদ রাফুজ্জামান।

হাই কমিশনার এইচ ই ধর্মপাল বীরক্কোডি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। এই ধরণের আয়োজন দুই দেশের পর্যটন শিল্পের বিকাশে মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে শ্রীলঙ্কার পর্যটন আকর্ষণগুলোর ওপর একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে শ্রীলঙ্কার বৈচিত্র্যময় গন্তব্য, বিলাসবহুল ভ্রমণ সুবিধা (লাগজারি ট্রাভেল), ফ্যামিলি ট্রাভেল এবং দুই দেশের মধ্যে উন্নত বিমান যোগাযোগ ও আবাসন সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান মিস্টার বুদ্ধিকা হেওয়াওয়াসাম জানান, শ্রীলঙ্কা বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম সেরা নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে স্বীকৃত। বাংলাদেশি পর্যটকদের জন্য শ্রীলঙ্কায় এখন আরও সাশ্রয়ী প্যাকেজ ও উন্নত সেবা নিশ্চিত করা হচ্ছে।

টোয়াব সভাপতি মিস্টার মোহাম্মদ রাফুজ্জামান দুই দেশের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এই ধরণের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শ্রীলঙ্কার পর্যটন সম্ভাবনা, এয়ারলাইনস কানেক্টিভিটি এবং পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, আগামীকাল ৬ এপ্রিল একই হোটেলে (গ্র্যান্ড বলরুম, লে মেরিডিয়ান) পর্যটন ব্যবসায়ীদের জন্য একটি এক্সক্লুসিভ 'বিটুবি রোডশো' এবং নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মী, পর্যটন বিশেষজ্ঞ এবং শ্রীলঙ্কার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যা একটি নেটওয়ার্কিং ডিনারের (নৈশভোজ) মাধ্যমে শেষ হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম