বাংলাদেশে যাত্রা শুরু করল চেন্নাইয়ের এপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চেন্নাইয়ের এপোলো হাসপাতালের সি ই ও মি: নবীন ভি এর হাত ধরে ২ সেপ্টেম্বর বেলা ১১টায় উদ্বোধন করা হয়, চেন্নাইয়ের এপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার।
প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিলো লেভেল–২, ব্লক–সি,যমুনা ফিউচার পার্কে, তাদের নিজস্ব ইনফরমেশন সেন্টারে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি: এম.এস. গুরু প্রসাদ (অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট – ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিম, এপোলো হাসপাতাল, চেন্নাই)।
এই নতুন ইনফরমেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশী রোগীরা এখন থেকে পাবেন- সহজে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা ইনভাইটেশন লেটার প্রদানের সুবিধা, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান ও মেডিকেল গাইডলাইন, চিকিৎসা ব্যয়ের ধারণা।
অনুষ্ঠানে আগত অতিথিরা নিশ্চয়তা দিয়েছেন যে, দেশবাসীরা এখন থেকে খুব সহজেই পাবেন এপোলো হাসপাতাল চেন্নাইয়ের সর্বাধুনিক চিকিৎসা সেবা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য।
