Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের তিন দিন পর এক শিশুর লাশ উদ্ধার, আটক ১

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম

নিখোঁজের তিন দিন পর এক শিশুর লাশ উদ্ধার, আটক ১

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের তিন দিন পর শুক্রবার একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইলিয়াস (১০) স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে গান্ধিগাঁও এলাকার কৃষক কালু গাজীর ছেলে। 

ভোর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন নাজমুল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, বুধবার ভোর থেকেই ইলিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।  অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে বাড়ির পাশের নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম